ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ঈদুল ফিতরের সময় যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখার জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। নগরবাসী ও

2026-03-13T13:18:54+00:00
2026-03-13T13:18:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১:১৮ পিএম 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। সংগৃহীত ছবি
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ঈদুল ফিতরের সময় যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখার জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। নগরবাসী ও সংশ্লিষ্টদের জন্য মূল নির্দেশনাসমূহ নিম্নরূপ:

১. মহাসড়কে যান চলাচল      

১৭ মার্চ থেকে ২৩ মার্চ ২০২৬ পর্যন্ত ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

২. ঈদযাত্রা সংক্রান্ত যানবাহনের জন্য সড়ক নির্দেশনা (১৬ মার্চ থেকে)

নগরবাসীকে নিম্নলিখিত প্রধান সড়কগুলো এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বলা হয়েছে:

ক) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (কুড়িল থেকে আব্দুল্লাহপুর)
খ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (গুলিস্তান থেকে সাইনবোর্ড)
গ) ঢাকা-আরিচা মহাসড়ক/মিরপুর রোড (আড়ং ক্রসিং থেকে আমিনবাজার)
ঘ) ঢাকা-কেরানীগঞ্জ সড়ক (ফুলবাড়িয়া থেকে তাতিবাজার ও বাবুবাজার ব্রিজ)
ঙ) ঢাকা-মাওয়া মহাসড়ক (গুলিস্তান থেকে বুড়িগঙ্গা ব্রিজ)
চ) মোহাম্মদপুর বসিলা ক্রসিং থেকে বসিলা ব্রিজ
ছ) আব্দুল্লাহপুর থেকে ধউর ব্রিজ সড়ক
জ) ফুলবাড়িয়া থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল সড়ক


৩. গণপরিবহন মালিক ও শ্রমিকদের জন্য নির্দেশনা

ক. আন্তঃজেলা বাস টার্মিনালের ভিতরে যাত্রী উঠিয়ে সরাসরি গন্তব্যে যাত্রা করবে; টার্মিনালের বাহিরে সড়কে দাঁড়ানো যাবে না।
খ. অনুমোদিত কাউন্টার/স্টপেজ ছাড়া যাত্রী ওঠানো বা নামানো যাবে না।
গ. ঢাকা মহানগরীতে বাস পার্কিং নিষিদ্ধ।
ঘ. নির্দিষ্ট বাস ডিপো থেকে সংশ্লিষ্ট জেলার উদ্দেশ্যে যাত্রা করবে, ঢাকা ক্রস করা যাবে না।
ঙ. বাস যাত্রার শিডিউল অনুযায়ী টার্মিনাল হতে বাস ছাড়বে।
চ. অতিরিক্ত ভাড়া নেওয়া, যাত্রী হয়রানি, একই সিটের টিকেট একাধিক বিক্রি, ছাদে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।
ছ. গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে, বেপরোয়া ও অতিরিক্ত গতিতে চালানো যাবে না।
জ. ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, বাঁক ও সরু ব্রিজে ওভারটেকিং করা যাবে না।
ঝ. নেশা, ঘুম বা অসুস্থ অবস্থায় গাড়ি চালানো যাবে না।
ঞ. বৈধ ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া গাড়ি চালানো যাবে না।
ট. চালানোর সময় মোবাইল বা হেডফোন ব্যবহার, উচ্চশব্দে গান বাজানো, উল্টো রাস্তায় চালানো নিষিদ্ধ।
ঠ. ফিটনেসবিহীন বা যান্ত্রিক ত্রুটিযুক্ত গাড়ি রাস্তায় নামানো যাবে না।
ড্রাইভার একটানা ৫ ঘণ্টা ও দিনে ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না।

৪. যাত্রী ও পথচারীদের জন্য নির্দেশনা

ক. নির্দিষ্ট টার্মিনাল/কাউন্টারে গিয়ে যাত্রী ওঠা।
খ. অপরিচিত কারো দেওয়া খাবার/পানীয় গ্রহণ না করা।
গ. মালামাল নিজের দায়িত্বে রাখা।
ঘ. নির্ধারিত সময়ের আগে কাউন্টার/টার্মিনালে উপস্থিত থাকা।
ঙ. রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ/আন্ডারপাস/জেব্রা ক্রসিং ব্যবহার করা।
চ. চলন্ত গাড়িতে ওঠানামা বা পণ্যবাহী যান ব্যবহার না করা।
ছ. দৌড়ে বা মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পারাপার করা যাবে না।
জ. ফুটপাত ব্যবহার করে চলাচল করা।

বি.দ্র: জরুরি প্রয়োজনে টার্মিনাল পুলিশ কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে হবে।

ডিএমপি জানিয়েছে, ঈদে ঢাকা ছাড়বেন প্রায় দেড় কোটি মানুষ এবং ঢাকায় প্রবেশ করবেন প্রায় ৪০ লক্ষ মানুষ। নিরাপদ ও আনন্দময় যাত্রার জন্য পুলিশ ইতোমধ্যেই বিভিন্ন ব্যবস্থা নিয়েছে।


/ইউএমএইচ


  বিষয়:   ডিএমপি  ঈদ  ডিএমপি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: