মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের খোঁজ-খবর নিতে রাজধানীর এভায়ারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার (১৩

2026-03-13T14:55:30+00:00
2026-03-13T15:46:43+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২:৫৫ পিএম  আপডেট: ১৩.০৩.২০২৬ ৩:৪৬ পিএম
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের খোঁজ-খবর নিতে রাজধানীর এভায়ারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা তিনি হাসপাতালে যান। এদিকে, অসুস্থ মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে। সন্ধ্যা ৬টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে দেশটির একটি হাসপাতালে নেওয়া হবে।

Advertisement
এর আগে, বুধবার ইফতারের পর মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
  
পরদিন, বৃহস্পতিবার তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 
 
সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমানও হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজ-খবর নিয়েছেন। 


/ইউএমএইচ

  বিষয়:   মির্জা আব্বাস  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: