এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য

2026-03-13T15:08:12+00:00
2026-03-13T15:45:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৩:০৮ পিএম  আপডেট: ১৩.০৩.২০২৬ ৩:৪৫ পিএম
মির্জা আব্বাসের খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে। 

জানা গেছে, তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা প্রধানমন্ত্রী হাসপাতালে যান। 

এর আগে, বুধবার ইফতারের পর মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
  
পরদিন, বৃহস্পতিবার তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 
 
সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমানও হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজ-খবর নিয়েছেন। 


/ইউএমএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: