কাতারের পরিবর্তে স্পেনে হবে ফিনালিসিমা

সময়ের আলো ডেস্ক

খেলা

মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে অনিশ্চয়তায় পড়া আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ ঘিরে নতুন খবর জানা গেছে। কাতারে আয়োজন ঝুঁকিপূর্ণ হওয়ায়

2026-03-13T17:04:14+00:00
2026-03-13T17:04:14+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
কাতারের পরিবর্তে স্পেনে হবে ফিনালিসিমা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ১০৪)
লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে অনিশ্চয়তায় পড়া আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ ঘিরে নতুন খবর জানা গেছে। কাতারে আয়োজন ঝুঁকিপূর্ণ হওয়ায় মেসি ও ইয়ামালদের এই মহারণ অনুষ্ঠিত হতে পারে স্পেনের ঐতিহ্যবাহী সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে। 

ইউরোপের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আগামী ২৭ মার্চ এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। প্রথমে ঠিক ছিল কাতারের লুসাইল স্টেডিয়ামে হবে এই ম্যাচ।

বিশ্বকাপ জয়ের স্মৃতিবিজড়িত সেই মাঠে আবারও ট্রফির লড়াই দেখতে মুখিয়ে ছিলেন সমর্থকেরা। তবে চলমান সংঘাত পরিস্থিতির কারণে সেখানে ম্যাচ আয়োজন নিয়ে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

ফিনালিসিমা মূলত ইউরোপের চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের লড়াই। সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা, আর ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট উঠেছে স্পেনের মাথায়। সেই কারণেই দুই মহাদেশের সেরা দলকে নিয়ে এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে থাকে আলাদা আগ্রহ।

সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম লিওনেল মেসির জন্যও বিশেষ এক মাঠ। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে মাদ্রিদে খেলতে গিয়ে এই মাঠেই বহুবার রিয়ালের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি।


এই ম্যাচের আরেকটি বড় আকর্ষণ হতে পারে দুই প্রজন্মের দুই তারকার মুখোমুখি হওয়া। একদিকে আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি, অন্যদিকে স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। প্রথমবার জাতীয় দলের জার্সিতে তাদের লড়াই দেখার সম্ভাবনায় উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা।

এর আগে, ২০২২ সালে ফিনালিসিমার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার স্পেন চাইবে প্রথমবার এই ট্রফি জিততে। সব কিছু ঠিক থাকলে মার্চের শেষ সপ্তাহেই মাদ্রিদে হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণীয় এক লড়াই। 

সময়ের আলো/আআ


  বিষয়:   কাতার  ফুটবল  স্পেন  ফিনালিসিমা  ফাইনাল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: