চলমান যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি সম্পর্কে যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলমান এখন পর্যন্ত প্রায় ২৪ হাজার ৫৩১টি বেসামরিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ১৯ হাজার ৭৭৫টি আবাসিক

2026-03-13T17:56:05+00:00
2026-03-13T17:56:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
চলমান যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি সম্পর্কে যা জানা গেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলমান এখন পর্যন্ত প্রায় ২৪ হাজার ৫৩১টি বেসামরিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ১৯ হাজার ৭৭৫টি আবাসিক ইউনিট রয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, চার হাজার ৫১১টি ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

যা সেখানকার বাসিন্দাদের জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক ও জীবিকাগত পরিণতি ডেকে আনতে পারে।
এছাড়াও চলমান হামলায় ৬৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ১৯৫ জন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন। 


রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যানুসারে, ১৬টি রেড ক্রিসেন্ট কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ২১টি উদ্ধার ও ত্রাণবাহী যান ও ১৯টি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সময়ের আলো/আআ



  বিষয়:   যুদ্ধ  ইরান  ক্ষয়ক্ষতি  সম্পর্ক  ইরায়েল  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: