নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ দেশে পাঠাচ্ছে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের হামলায় নিহত ৮৪ জন ইরানি নাবিকের মরদেহ ইরানে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়।শুক্রবার

2026-03-13T19:15:16+00:00
2026-03-13T19:15:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ দেশে পাঠাচ্ছে শ্রীলঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:১৫ পিএম 
সংগৃহীত ছবি
ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের হামলায় নিহত ৮৪ জন ইরানি নাবিকের মরদেহ ইরানে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়। 

শুক্রবার (১৩ মার্চ) মরদেহ ইরানে পাঠানোর কথা। 

গত ৪ মার্চ শ্রীলঙ্কা উপকূলের কাছে আইআরআইএস ডেনা নামক একটি ইরানি ফ্রিগেট টর্পেডো হামলার শিকার হয়ে ডুবে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। 

এই আক্রমণের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হলো বলে ধারণা করা হচ্ছে।

​শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তুষারা রদ্রিগো জানান, আইনি ও দাপ্তরিক সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং মরদেহগুলো গ্রহণ করতে ইরান একটি বিশেষ চার্টার্ড বিমান পাঠাচ্ছে। 

এএফপিকে তিনি এ তথ্য জানান। 

উদ্ধার হওয়া মরদেহগুলো রাজধানী কলম্বো থেকে ১১৫ কিলোমিটার দক্ষিণে গলের কারাপিতিয়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছিল। পরবর্তীতে স্থানীয় ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী মরদেহগুলো কলম্বোয় অবস্থিত ইরানি দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়, যাতে সেগুলো স্বজনদের কাছে পৌঁছানো যায়।

​সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, মরদেহগুলো বিশেষ সিল করা বাক্সে করে শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের মাত্তালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানে পাঠানো হবে। 

শুক্রবার বিকেলের মধ্যেই প্রথম দফার ৪৬টি মরদেহ বিমানবন্দরে পৌঁছেছে এবং সেগুলো ইরানের কার্গো বিমানে তোলার অপেক্ষায় রয়েছে। 

এদিকে, শ্রীলঙ্কার নৌবাহিনী ওই দুর্ঘটনায় যে ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করেছিল, তারা আপাতত শ্রীলঙ্কাতেই অবস্থান করবেন বলে নিশ্চিত করা হয়েছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ভারত  মহাসাগর  মার্কিন  সাবমেরিন  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: