মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।শুক্রবার (১৩ মার্চ)

2026-03-13T19:41:59+00:00
2026-03-13T19:41:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে আখতার হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:৪১ পিএম 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান আখতার হোসেন।

এ সময় মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং চিকিৎসকদের কাছ থেকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি।

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন বলেন, ‘মির্জা আব্বাস বর্তমানে একটি সার্জারির প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। 


তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির একজন লড়াকু সৈনিক। দেশের দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রামে তার ও বিএনপির অবদান অনস্বীকার্য। একজন সংসদ সদস্য হিসেবে আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে সংসদে ফিরে আসবেন এবং দেশের স্বার্থে গঠনমূলক ভূমিকা রাখবেন।’

নির্বাচনকালীন বাগ্‌বিতণ্ডা ও সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘রাজনীতিতে আলোচনা-সমালোচনা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বাদানুবাদ থাকবেই। তবে সাধারণ মানুষের প্রত্যাশা হলো একটি সৌহার্দপূর্ণ রাজনীতি। দেশের স্বার্থে গঠনমূলক সিদ্ধান্ত নিতে যেন এমন কোনো বৈপরীত্য তৈরি না হয়, যা আমাদের ঐক্যে বাধা দেয়। এনসিপি সবসময় সৌহার্দের রাজনীতি চর্চা করতে চায়।’

সময়ের আলো/এআর



  বিষয়:   মির্জা আব্বাস  হাসপাতাল  আখতার হোসেন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: