মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ১,৪৪৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী,

2026-03-13T19:54:53+00:00
2026-03-13T19:54:53+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ১,৪৪৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১,৪৪৪ জন নিহত হয়েছেন।

Advertisement
শুক্রবার (১৩ মার্চ) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরার লাইভ আপডেট।

বিবৃতিতে বলা হয়েছে, নিহতের পাশাপাশি আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮,৫৫১ জনে। গত কয়েক দিনে হামলার তীব্রতা বাড়ায় হতাহতের সংখ্যাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

আক্রান্ত এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করছে দেশটির স্বাস্থ্য বিভাগ। 

একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় ইরানের বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এছাড়া ২৮ ফেব্রুয়ারি থেকে চলা ধারাবাহিক হামলায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবসতিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।

সময়ের আলো/আরবিএন 

  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: