৫ টাকায় ইফতার সামগ্রী বিতরণ

হিলি প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে পবিত্র রমজান উপলক্ষে মাত্র ৫ টাকায় ইফতার সামগ্রী বিতরণের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্দীপ্ত তরুণ’।শুক্রবার

2026-03-13T20:21:29+00:00
2026-03-13T20:21:29+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
৫ টাকায় ইফতার সামগ্রী বিতরণ
হিলি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৮:২১ পিএম 
স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ। ছবি : সময়ের আলো
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পবিত্র রমজান উপলক্ষে মাত্র ৫ টাকায় ইফতার সামগ্রী বিতরণের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্দীপ্ত তরুণ’। 

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হিলি পৌর শহরের সিপি মোড়ে ‘পাঁচ টাকার ইফতার’ নামের একটি স্টল বসিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়। 

খিচুড়ি, খেজুর, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, বরই, মুড়ি ও শসাসহ প্রায় ৮ থেকে ১০ ধরনের ইফতার সামগ্রীর তালিকা থেকে অন্তত পাঁচটি আইটেম দিয়ে সাজানো এই ইফতারের প্যাকেট পেয়ে স্থানীয় নিম্ন আয়ের মানুষ অত্যন্ত খুশি।

​ব্যক্তিগত অভিজ্ঞতা জানাতে গিয়ে শ্রমিক সামছুর রহমান বলেন, সারাদিন কাজ করে ৩০০ টাকার বেশি আয় করা সম্ভব হয় না, যা দিয়ে বাজারের অন্য খরচের পর ইফতার কেনা কঠিন হয়ে পড়ে। সেখানে মাত্র ৫ টাকায় ৫ রকমের খাবার পেয়ে তিনি আয়োজকদের জন্য দোয়া করেন। 

মুদি দোকানি ইউনুস জানান, বর্তমানে বাজারে ইফতার কিনতে গেলে ন্যূনতম ৫০ টাকার প্রয়োজন হয়, কিন্তু তিনি মাত্র ১০ টাকায় দুই জনের ইফতার কিনতে পেরেছেন। 

এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার কথাও জানান তিনি।

​সংগঠনটির সদস্য গোপাল জানান, তারা বিভিন্ন স্থানে পড়াশোনা করেন এবং বাবা-মায়ের দেওয়া হাতখরচ থেকে টাকা বাঁচিয়ে এই ধরনের সেবামূলক কাজ পরিচালনা করেন। 

উদ্দীপ্ত তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. নাঈম হোসেন বলেন, তারা বন্ধুরা যারা হিলির বাইরে থাকেন, তারা রমজান বা অন্যান্য ছুটিতে বাড়ি এসে সমাজের জন্য কাজ করেন। এবার রমজানের শুরু থেকেই তারা অসহায় মানুষের জন্য সেহরি, এতিমখানায় খাবার ও ইফতার বিতরণের মতো কর্মসূচি পালন করছেন।

​সংগঠনের প্রধান নির্বাহী রাতুল ইসলাম জানান, সমাজের ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারেন, সেই লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। রমজানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। 

ইফতার বিতরণকালে সংগঠনের সেক্রেটারি রাজু মুন্সী, সাংগঠনিক সম্পাদক ফাহিম, যুগ্ম সম্পাদক মারুফ হোসেন এবং সদস্য ইফতি ও সাদিকসহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন। 

স্থানীয় সুশীল সমাজ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছে, এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   স্বেচ্ছাসেবী  সংগঠন  উদ্দীপ্ত  তরুণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: