দেশে ফিরলেন আটকে পড়া ৪৩০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি একটি বিশেষ ফ্লাইটে নিরাপদে দেশে ফিরেছেন।শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা

2026-03-13T21:58:42+00:00
2026-03-13T22:00:18+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
দেশে ফিরলেন আটকে পড়া ৪৩০ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি একটি বিশেষ ফ্লাইটে নিরাপদে দেশে ফিরেছেন। 

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

​তিনি জানান, নিয়মিত ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় ট্রানজিটে থাকা যাত্রী ও দূতাবাসের কর্মীরা কাতারে আটকা পড়েছিলেন। পরবর্তীতে বাংলাদেশ সরকার কাতার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের ফিরিয়ে আনার এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। 

কাতারস্থ বাংলাদেশ দূতাবাস গত ১১ মার্চ এক জরুরি বার্তায় জানিয়েছিল যে, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের যাতায়াত সহজ করতে তারা কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।

​বিশেষ এই ফ্লাইটে নারী, শিশু, বয়স্ক এবং পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। 

দূতাবাস আরও জানায়, আগ্রহী যাত্রীদের তালিকা তৈরির জন্য তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ‘গুগল ফর্ম’ এর লিংক প্রকাশ করা হয়েছে। 

এই বিশেষ ব্যবস্থায় দেশে আসার জন্য আটকে পড়া বাংলাদেশিদের যত দ্রুত সম্ভব ওই ফর্মের মাধ্যমে নিজেদের তথ্য জমা দেওয়ার অনুরোধ জানানো হয়।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   কাতার  আটক  বাংলাদেশি  দেশ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: