ভরাট ও দখলে হাওড়ের অস্তিত্ব বিপন্ন

সাইদুল হাসান সিপন মৌলভীবাজার

সারাদেশ

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় অবস্থিত হাওড় কাউয়াদীঘি। হাওড়ে ছোট-বড় প্রায় ২০টি খাল ও ছড়া রয়েছে। খালগুলো এখন মৃতপ্রায়। নাব্যতা

2026-03-14T01:13:21+00:00
2026-03-14T01:13:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভরাট ও দখলে হাওড়ের অস্তিত্ব বিপন্ন
সাইদুল হাসান সিপন মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৩ এএম 
ভরাট ও দখলে হাওড়ের অস্তিত্ব বিপন্ন। ছবি : সময়ের আলো
মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় অবস্থিত হাওড় কাউয়াদীঘি। হাওড়ে ছোট-বড় প্রায় ২০টি খাল ও ছড়া রয়েছে। খালগুলো এখন মৃতপ্রায়। নাব্যতা সংকট, ভরাট, দখল, দূষণ ও অবহেলায় হাওড়ের খালগুলো অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন কঠিন হয়ে পড়েছে। এতে খালের পানিনির্ভর বোরো আবাদকারী কয়েক হাজার কৃষকের জীবন-জীবিকা এখন বিপন্ন, সেচ সংকটের কারণে বোরো চাষিরা পড়ছেন লোকসানে, হুমকিতে পড়েছে প্রকৃতি ও পরিবেশ।

হাওড় কাউয়াদীঘিতে প্রতি বছর ব্যাপক বোরো ধানের চাষাবাদ হয়। খালের ওপর দুই উপজেলার প্রায় ৫ হাজার হেক্টর জমির বোরো ধান আবাদ সেচ নির্ভরশীল। খালগুলো ভরাট হওয়ায় পানি সংকটে এখন কৃষকরা। পানির অভাবে তারা সময়মতো বোরো জমিতে সেচ দিতে পারছেন না।

এ ছাড়া বিস্তৃত এই খালগুলো ছিল হাওড়ে চলাচলের পথ ও সেচের উৎস। এখন খালগুলো ভরাট হয়ে গেছে। একই সঙ্গে দুই পাড় দখলের কারণে সংকুচিত হয়ে পড়েছে।
আরও পড়ুন

সরেজমিন দেখা যায়, হাওড়ের ভেতর দিয়ে প্রবাহিত মাছুয়ার খালের দুই পাড় দখল করে কেউ তৈরি করছেন ডোবা বা পুকুর, আবার কেউ কেউ বানিয়েছেন চাষাবাদের জমি। এমন চিত্র হাওড়ে প্রবাহিত দিতলা, দলিধারা, কইলতা ও মিটুপুরের খালসহ প্রায় সব খাল ও ছড়ার।

দখলের বিষয়ে স্থানীয়রা বলেন, একশ্রেণির প্রভাবশালী লোক হাওড়ের খাল, ছড়া দখল করে কেউ কেউ বানিয়েছেন ডোবা বা পুকুর আবার কেউ বানিয়েছেন চাষাবাদের জমি। হাওড় পাড়ের কৃষক জুয়েল, সামছুল, জাবেল, খায়রুলসহ একাধিক কৃষক বলেন, পূর্বে হাওড়ের ভেতর দিয়ে প্রবাহিত খাল ও ছড়াতে আমরা গরু-মহিষ চরাতাম। এখন দখলের কারণে এত ছোট হয়েছে মানুষ চলাফেরা করতেও সমস্যা হচ্ছে। এ ছাড়া ভরাটের কারণে খালে পানি থাকছে না। পানির অভাবে জমিতে সময়মতো সেচ দিতে পারছি না। তাই সেচের কারণে প্রতি বছর আমাদের ধানি জমিতে ফসল নষ্ট হয়।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। হাওড়ের বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এএডি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: