ইরানে অবৈধ যুদ্ধের জন্য আর ১ ডলারও নয় : মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক পদক্ষেপ নিয়ে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস ভ্যান হোলেন স্পষ্টভাবে

2026-03-14T01:39:49+00:00
2026-03-14T01:39:49+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানে অবৈধ যুদ্ধের জন্য আর ১ ডলারও নয় : মার্কিন সিনেটর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:৩৯ এএম 
মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস ভান হোলেন। ছবি : ফক্স নিউজ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক পদক্ষেপ নিয়ে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস ভ্যান হোলেন স্পষ্টভাবে জানিয়েছেন, কংগ্রেসের উচিত এই অভিযানের জন্য আর কোনো অর্থ অনুমোদন না দেওয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া শুরু হওয়া এমন একটি যুদ্ধে করদাতাদের অর্থ ব্যয় করা উচিত নয়। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে দেওয়া একটি ‘অবৈধ ও ইচ্ছামতো শুরু করা যুদ্ধের’ জন্য আর এক ডলারও বরাদ্দ দেওয়া উচিত নয়।

ভ্যান হোলেনের মতে, এই সংঘাত অব্যাহত থাকলে শুধু সামরিক ঝুঁকিই বাড়বে না, বরং অর্থনৈতিক চাপও বৃদ্ধি পাবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা, বেসামরিক প্রাণহানি কমানো এবং জ্বালানির ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণের জন্য যুদ্ধের অর্থায়ন বন্ধ করাই সবচেয়ে কার্যকর পদক্ষেপ হতে পারে।
আরও পড়ুন

মার্কিন ব্যবস্থায় ফেডারেল সরকারের ব্যয় অনুমোদনের ক্ষমতা কংগ্রেসের হাতে থাকে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের বাজেটও এই প্রক্রিয়ার মধ্য দিয়েই অনুমোদিত হয়। ফলে কোনো সামরিক অভিযানের দীর্ঘমেয়াদি অর্থায়ন শেষ পর্যন্ত কংগ্রেসের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

তবে বাস্তবতা হলো, বর্তমানে যুক্তরাষ্ট্রের সিনেট ও প্রতিনিধি পরিষদ- উভয় কক্ষেই রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে যুদ্ধের অর্থায়ন বন্ধ করার প্রস্তাব বাস্তবে কার্যকর হওয়া কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এএডি/


  বিষয়:   ইরান  ট্রাম্প  প্রশাসন  সামরিক  অভিযান  প্রশ্ন  অর্থ  বরাদ্দ  বন্ধ  মার্কিন  সিনেটর 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: