না ফেরার দেশে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত শামিমা সাত্তার মিমু

নিজস্ব প্রতিবেদক

খেলা

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই।শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক ১১টার

2026-03-14T01:55:58+00:00
2026-03-14T01:57:57+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
না ফেরার দেশে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত শামিমা সাত্তার মিমু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:৫৫ এএম  আপডেট: ১৪.০৩.২০২৬ ১:৫৭ এএম
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামিমা সাত্তার মিমু। সংগৃহীত ছবি
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই।

শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে রাজধানী ঢাকায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মরহুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে শাহরিয়ার শরীফ। শামিমা সাত্তার মিমু দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগ-জনিত সমস্যায় আক্রান্ত ছিলেন।
আরও পড়ুন

ক্রীড়াজীবন শেষে তিনি প্রশাসনিক ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দেশের অ্যাথলেটিক্স অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর উপ-পরিচালক (প্রশিক্ষণ) হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শুধু প্রশাসনিক দায়িত্বই নয়, তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় প্রশিক্ষক ও বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেশের অ্যাথলেটিক্সের বিকাশে তার অবদান ক্রীড়ামহলে গভীরভাবে স্মরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ দিনাজপুরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার পিতার কবরের পাশে দাফন সম্পন্ন করা হবে।

শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্য, কোচ, কর্মকর্তা ও অ্যাথলেটসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এএডি/


  বিষয়:   জাতীয়  ক্রীড়া  পুরস্কার  শামিমা সাত্তার মিমু 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: