৪৪ বছরের পুরোনো গানে সাবিনা ইয়াসমিন

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের তুমুল জনপ্রিয় গান ‘এই মন তোমাকে দিলাম’। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘মানসী’ সিনেমার জন্য গানটি গেয়েছিলেন তিনি।

2026-03-14T02:07:50+00:00
2026-03-14T02:07:50+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
৪৪ বছরের পুরোনো গানে সাবিনা ইয়াসমিন
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:০৭ এএম 
কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। ছবি : সংগৃহীত
কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের তুমুল জনপ্রিয় গান ‘এই মন তোমাকে দিলাম’। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘মানসী’ সিনেমার জন্য গানটি গেয়েছিলেন তিনি। দীর্ঘ ৪৪ বছর পর এই গানটি আবারও সিনেমার জন্য গাইলেন এই গায়িকা। দেশের কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটি সুর করেছেন আনোয়ার পারভেজ। নতুন সংগীত আয়োজনে গানটি ঈদে মুক্তির প্রতীক্ষিত ‘দম’ সিনেমার জন্য গেয়েছেন সাবিনা ইয়াসমিন। ‘দম’ সিনেমার জন্য নতুন করে তৈরি গানটির শিরোনামও ‘এই মন তোমাকে দিলাম’। তবে এতে যুক্ত হয়েছে নতুন কিছু কথা, যা লিখেছেন তন্ময় পারভেজ। নতুন এ গানের সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি।

সম্প্রতি রাজধানীতে একটি স্টুডিওতে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এই নতুন সংস্করণে সাবিনা ইয়াসমিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস। গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, নতুন এই গানটা আমার ভালো লেগেছে বলেই কাজটা করছি। তাছাড়া নতুনদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে। সিনেমায় গানটি ব্যবহার নিয়ে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম’ বাংলাদেশি গল্পের সিনেমা, সাধারণ মানুষের জ্বলে ওঠার সিনেমা, ইমোশনাল সিনেমা। আমরা সিনেমায় এমন একটা গান রাখতে চেয়েছি যেটা সব রকম অনুভূতিকে স্পর্শ করে। গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল এবং মেয়ে দিঠি আনোয়ার অত্যন্ত আনন্দের সঙ্গে সিনেমাটিতে গানটি ব্যবহারের অনুমতি দিয়েছেন, গান রেকর্ডিংয়ের সময় তারা উপস্থিত ছিলেন এবং পুরো টিমের জন্য শুভকামনা জানিয়েছেন।
আরও পড়ুন

গানটির সংগীত পরিচালক আরাফাত মহসীন নিধি বলেন, যাদের গান শুনে বড় হয়েছি, তাদের একজনের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য আনন্দের। সাবিনা ইয়াসমিন যখন বললেন যে গানটি তার ভালো লেগেছে, সেটাই আমার জন্য বড় প্রাপ্তি। অন্যদিকে সাবিনা ইয়াসমিনের সঙ্গে গানটিতে কণ্ঠ দেওয়া তরুণ শিল্পী মোমিন বিশ্বাসের কাছে এটি স্বপ্নপূরণের মতো একটি অভিজ্ঞতা। 

এএডি/



  বিষয়:   কিংবদন্তি  কণ্ঠশিল্পী  সাবিনা ইয়াসমিন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: