হ্যাকার আর রহস্যেঘেরা ‘ক্যাকটাস’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’। শুক্রবার প্রকাশ পেয়েছে এর ট্রেলার। এতে হ্যাকার, রহস্য আর অ্যাকশনের

2026-03-14T02:15:08+00:00
2026-03-14T02:15:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
হ্যাকার আর রহস্যেঘেরা ‘ক্যাকটাস’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:১৫ এএম 
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং অভিনেতা প্রীতম হাসান। ছবি : সংগৃহীত
ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’। শুক্রবার প্রকাশ পেয়েছে এর ট্রেলার। এতে হ্যাকার, রহস্য আর অ্যাকশনের ঝলক ছড়িয়েছে সিরিজটি। স্পাই-থ্রিলার সিরিজটি মুক্তি পাবে ১৭ মার্চ রাত ১২টায়।

প্রকাশিত ট্রেলার দেখে ধারণা করা যায় ‘ক্যাকটাস’-এর গল্প আবর্তিত হয়েছে মানসিভ নামের এক দক্ষ হ্যাকারকে কেন্দ্র করে, যে চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। ট্রেলারে তাকে কয়েদি হিসেবে দেখা গেলেও রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় সরকারের সহায়তায় তাকে আবারও হ্যাকিংয়ের ময়দানে নামতে হয়।

প্রীতম হাসান জানান, মানসিভ চরিত্রটির একটি জার্নি আছে, যা চরিত্রটিকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়, সেটি দর্শকরা আগ্রহ নিয়ে দেখতে চাইবেন। অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয় করেছেন অনুরা চরিত্রে। এই সিরিজে তাকে একদম নতুন অবতারে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং অ্যাকশন লুকে দেখা যাবে।
আরও পড়ুন

ট্রেলার দেখে ধারণা করা যায় চরিত্রটির মধ্যে রহস্যও লুকিয়ে আছে। মেহজাবীন বলেন, এই সিরিজে আমার চরিত্রটি ভীষণ ইন্টারেস্টিং। এর আগে আমি এই লেভেলের অ্যাকশন করিনি। সিরিজটি পরিচালনা করেছেন সফল নির্মাতা শিহাব শাহীন। তিনি এই সিরিজের মাধ্যমে নিজস্ব একটি স্পাই ইউনিভার্স তৈরির ভিশন নিয়ে কাজ করেছেন তিনি।

নির্মাতা জানান, ‘ক্যাকটাস’ গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটি কাজ হতে যাচ্ছে এবং এর গল্পের পরিসর অনেক বড় করে চিন্তা করেছি আমরা। চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’-এর গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন-হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর, রেজওয়ান কবির। চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন।

প্রীতম-মেহজাবীন ছাড়াও এতে অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানস বন্দ্যোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু, সানজিদা তাসনীম প্রমুখ।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ঈদে দর্শকদের জন্য চরকি সিরিজ মুক্তি দিয়ে আসছে এবং প্রতিবারই দর্শকরা সেই কনটেন্টকে ভালোবাসা দিয়েছেন, জনপ্রিয় করে তুলেছেন। আশা করছি ‘ক্যাকটাস’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। আমরা আমাদের সেরাটা দিয়ে একটি বুদ্ধিদীপ্ত সিরিজ দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করেছি।

এএডি/


  বিষয়:   অভিনেতা  প্রীতম হাসান  অভিনেত্রী  মেহজাবীন চৌধুরী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: