মধুবালার বায়োপিকে অনীত পাড্ডা!

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

কিংবদন্তি অভিনেত্রী মধুবালাকে নিয়ে সিনেমা বানাচ্ছেন সঞ্জয় লীলা বানসালি। এতে মধুবালার চরিত্রের জন্য অনীত পাড্ডাকে বেছে নিয়েছেন পরিচালক। এর আগে

2026-03-14T02:21:12+00:00
2026-03-14T02:21:12+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
মধুবালার বায়োপিকে অনীত পাড্ডা!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:২১ এএম 
অভিনেত্রী অনীত পাড্ডা। ছবি : সংগৃহীত
কিংবদন্তি অভিনেত্রী মধুবালাকে নিয়ে সিনেমা বানাচ্ছেন সঞ্জয় লীলা বানসালি। এতে মধুবালার চরিত্রের জন্য অনীত পাড্ডাকে বেছে নিয়েছেন পরিচালক। এর আগে মাত্র একটি সিনেমা ‘সাইয়ারা’য় দেখা গিয়েছে অনীতকে। সেই সিনেমা দিয়েই কোটি দর্শকের মনোযোগ কেড়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, অনবদ্য অভিনয় দিয়ে দর্শকমনে ঝড় তুলতেও সময় লাগেনি। যার সুবাদে বড় ও আলোচিত নির্মাতাদের দৃষ্টি ঘুরে গেছে অনীতের দিকে। সে কারণেই সঞ্জয় লীলা বানসালির মতো নির্মাতা মধুবালার বায়োপিকের জন্য অনীতকে নির্বাচন করেছেন। ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এবার মধুবালার অবয়ব ধরে পর্দায় আসছেন অনীত পাড্ডা।

কিংবদন্তি এ অভিনেত্রীর ব্যক্তিজীবন, অভিনয় ক্যারিয়ার সবটাই তুলে ধরা হবে বায়োপিকে। যেটি প্রযোজনা করছেন সঞ্জয় লীলা বানসালি। পরিচালনার দায়িত্বে আছেন জস্মিত কে রিন। এটুকু তথ্য দিয়ে নির্মাতারা জানিয়েছেন, শিগগিরই অন্যান্য শিল্পী ও কলাকুশলী চূড়ান্ত করে এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এদিকে মধুবালার বায়োপিকের আগেই শুরু হবে অনীতের ‘শক্তিশালিনী’ সিনেমার শুটিং। হরর-কমেডি গল্পের সিনেমাটি পরিচালনা করবেন আদিত্য সরপোতদার।
আরও পড়ুন

সিনেমাটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অনীতকে। শুরুতে শোনা যাচ্ছিল কিয়ারা আদভানি এই চরিত্রে অভিনয় করবেন। শেষ পর্যন্ত চূড়ান্ত হন অনীত। এতে অনেকে অবাক হলেও ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা বলছেন, সাইয়ারাতে দুর্দান্ত অভিনয়ই তাকে এই বড় প্রজেক্ট এনে দিয়েছে। 

উচ্চমধ্যবিত্ত পরিবার থেকে আসা অনীত পাড্ডার যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে। তারপর বিজ্ঞাপন জগতে নিজের প্রতিভা প্রমাণ করে ধীরে ধীরে পৌঁছে যান বড়পর্দায়। প্রথম সিনেমার সাফল্যের পর দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। অনেকেই মনে করছেন, শক্তিশালিনী হতে পারে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এখন বলিউডপ্রেমী দর্শকের চোখ ‘শক্তিশালিনী’তে। 

এএডি/
  বিষয়:   অনীত পাড্ডা  অভিনেত্রী  বলিউড  মধুবালা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: