ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা হামাসের, দীর্ঘ সংঘাতের জন্য প্রস্তুত হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড।

2026-03-14T02:25:54+00:00
2026-03-14T02:25:54+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা হামাসের, দীর্ঘ সংঘাতের জন্য প্রস্তুত হিজবুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:২৫ এএম 
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা হামাসের। ছবি : আলজাজিরা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড। একই সময়ে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে।

আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক বিবৃতিতে বলেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর চালানো হামলা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে নতুন বার্তা দিয়েছে। তার দাবি, হামলায় উন্নতমানের ক্ষেপণাস্ত্র ও ক্লাস্টার গোলাবারুদ ব্যবহৃত হয়েছে, যা ফিলিস্তিনি জনগণের ক্ষোভ ও শোকের মাঝে এক ধরনের প্রতিক্রিয়ার অনুভূতি তৈরি করেছে।

Advertisement
তিনি আরও বলেন, ‘আল-কুদস দিবস’ উপলক্ষে ইরানে ফিলিস্তিনিদের সমর্থনে যে সমাবেশ হয়েছে, তা প্রতিরোধ আন্দোলনের প্রতি আন্তর্জাতিক সমর্থনের প্রতীক।
আরও পড়ুন

বিশ্লেষকদের মতে, এর আগে হামাস ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে হিজবুল্লাহকে সমর্থন দিলেও ইরানের উপসাগরীয় অঞ্চলে পরিচালিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতি সরাসরি সমর্থন খুব একটা প্রকাশ করেনি। সাম্প্রতিক বক্তব্য সেই অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে হিজবুল্লাহর নেতা নাঈম কাসেম এক টেলিভিশন ভাষণে জানান, তাদের সংগঠন সম্ভাব্য দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘ইসরায়েল যদি সংঘাত দীর্ঘায়িত করে, তাহলে যুদ্ধক্ষেত্রে তারা অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে পারে।’

কাসেমের ভাষায়, বর্তমান পরিস্থিতি একটি সাধারণ সামরিক সংঘাত নয়; বরং এটি অস্তিত্বের প্রশ্নে লড়াই। তিনি বলেন, ইসরায়েলের হুমকি তাদের ভয় দেখাতে পারবে না এবং তাকে হত্যার হুমকিকেও তিনি গুরুত্বহীন বলে উল্লেখ করেন।

এএডি/
  বিষয়:   ইসরায়েল  ইরান  হামলা  হামাস  যুদ্ধ  হিজবুল্লাহ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: