প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:২৩ এএম
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংগৃহীত ছবিআবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ দুপুরের মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে কখনও অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, মাঝে মাঝে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সকালে ঢাকা শহরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
/ইউএমএইচ