ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা উদ্বোধন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন,

2026-03-14T11:32:48+00:00
2026-03-14T16:23:53+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা উদ্বোধন প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:৩২ এএম  আপডেট: ১৪.০৩.২০২৬ ৪:২৩ পিএম
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদানের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

Advertisement
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রকল্পটির শুভ উদ্বোধন করেন। এটি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই পাইলট প্রকল্পের মাধ্যমে প্রাথমিকভাবে দেশের হাজার হাজার ধর্মীয় সেবক মাসিক ভাতার আওতায় আসছেন। এর ফলে ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা সম্ভব হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই কার্যক্রমে ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবাইত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় নেতারা অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রকল্পের আর্থিক রূপরেখা অনুযায়ী, প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা।

হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান উপাসনালয়ের জন্য মাসিক ৮ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। মন্দিরের পুরোহিত পাবেন ৫ হাজার টাকা এবং সেবাইত ৩ হাজার টাকা। বৌদ্ধবিহারের অধ্যক্ষ পাবেন ৫ হাজার টাকা, উপাধ্যক্ষ ৩ হাজার টাকা। খ্রিস্টান চার্চের যাজক ৫ হাজার টাকা এবং সহকারী যাজক ৩ হাজার টাকা পাবেন।

জাতীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি এবং সামাজিক মর্যাদা বৃদ্ধিতে এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের পদস্থ কর্মকর্তা ও বিভিন্ন ধর্মের শীর্ষস্থানীয় প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


/ইউএমএইচ
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: