দেশবাসীর উদ্দেশে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে সতর্ক করে বলেছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনতা ও পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর

2026-03-14T12:48:15+00:00
2026-03-14T12:48:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
দেশবাসীর উদ্দেশে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১২:৪৮ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সময়ের আলো
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে সতর্ক করে বলেছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনতা ও পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর উপায়। তিনি বলেন, এডিস মশার কামড় থেকেই মানুষ ডেঙ্গু এবং চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। তাই সকলকে আগে থেকেই প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, বর্তমানে ডেঙ্গু নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নয়। যেকোন সময়ই মানুষ আক্রান্ত হতে পারে। 

প্রধানমন্ত্রী আরও বলেন, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার বা বাড়ির ছাদে পানি জমতে দেবেন না। পানির ট্যাংক ঢেকে রাখা জরুরি। প্রতি সপ্তাহে কমপক্ষে একবার বাসা-বাড়ি এবং আশেপাশ পরিচ্ছন্ন রাখুন। 


সরকার আগামী ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে বলে জানান তিনি। এই অভিযান প্রসঙ্গে তারেক রহমান বলেন, স্থানীয় প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালালে, আসন্ন দিনে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে, ইনশাআল্লাহ।

তিনি জনগণকে সতর্ক করে আরও বলেন, প্রতিরোধই প্রতিকার থেকে উত্তম। কোথাও ময়লা পানি জমে থাকতে দেবেন না। নিজের বাসা-বাড়ি এবং আশপাশ পরিচ্ছন্ন রাখুন। নিজের এবং অপরের জীবন রক্ষা করুন। 


/ইউএমএইচ



  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  ডেঙ্গু ও চিকুনগুনিয়া 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: