মধ্যপ্রাচ্য সংকট : আজও বাতিল ২৪ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ কার্যত অস্থির সময় পার করছে। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফ্লাইটেও। চলমান যুদ্ধ পরিস্থিতিতে

2026-03-14T13:19:09+00:00
2026-03-14T13:19:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মধ্যপ্রাচ্য সংকট : আজও বাতিল ২৪ ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৯ পিএম 
প্রতীকী ছবি
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ কার্যত অস্থির সময় পার করছে। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফ্লাইটেও। চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে সাতটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। যার প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে শনিবারও (১৪ মার্চ) বাতিল হয়েছে ২৪টি ফ্লাইট। 


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি, ১১ মার্চ ২৭ টি, ১২ মার্চ ২৮ টি, ১৩ মার্চ ২৫ টি এবং ১৪ মার্চ শনিবার ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে। 

শনিবারের বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে–কুয়েত ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ২টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টিসহ মোট ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া, সব মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিলকৃত ফ্লাইট সংখ্যা ৪৭৫টি। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   মধ্যপ্রাচ্য সংকট  আজও বাতিল  ২৪ ফ্লাইট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: