সিরাজদিখানে ৩১ মাদ্রাসা-এতিমখানা-মসজিদে খেজুর বিতরণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

পবিত্র মাহে রমজানে মুন্সীগঞ্জ সিরাজদিখানে ৩১ টি মাদ্রাসা, এতিমখানা ও মসজিদে সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো ৩৫ প্যাকেট খেজুর বিতরণ

2026-03-14T15:35:12+00:00
2026-03-14T15:35:12+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিরাজদিখানে ৩১ মাদ্রাসা-এতিমখানা-মসজিদে খেজুর বিতরণ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩:৩৫ পিএম 
উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এসব খেজুর বিতরণ করা হয়। সংগৃহীত ছবি
পবিত্র মাহে রমজানে মুন্সীগঞ্জ সিরাজদিখানে ৩১ টি মাদ্রাসা, এতিমখানা ও মসজিদে সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো ৩৫ প্যাকেট খেজুর বিতরণ করা হয়েছে। 

গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এসব খেজুর বিতরণ করা হয়। 

Advertisement

খেজুর বিতরণের সময় সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও অসহায় মানুষদের ইফতারের কথা বিবেচনা করে সৌদি আরবের পক্ষ থেকে মানবিক ত্রাণ সহায়তা অংশ হিসেবে পাঠানো হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও মসজিদে বিতরণ করা হয়েছে। 

উন্নত মানের এসব খেজুর পেয়ে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা খুবই খুশি হয়েছেন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোসা. সাজেদা সরকার বলেন, এ ধরনের মানবিক সহায়তা সমাজের অসহায় ও এতিম শিশুদের মাঝে আনন্দ ও উৎসাহ জুগিয়েছে। তাই মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা সৌদি সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

সময়ের আলো/জোই/এনএ 
  বিষয়:   সিরাজদিখান  ৩১ মাদ্রাসা-এতিমখানা-মসজিদ  খেজুর বিতরণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: