এবার ট্রাম্পের দাবি, ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গত দু’সপ্তাহ ধরে চলা যুদ্ধে ইতোমধ্যেই মার্কিন বাহিনী ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধংস করে দিয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

2026-03-14T16:08:08+00:00
2026-03-14T17:21:46+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ডোনাল্ড ট্রাম্প
এবার ট্রাম্পের দাবি, ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:০৮ পিএম  আপডেট: ১৪.০৩.২০২৬ ৫:২১ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
গত দু’সপ্তাহ ধরে চলা যুদ্ধে ইতোমধ্যেই মার্কিন বাহিনী ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধংস করে দিয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, সামনের দিনগুলোতে ইরানে অভিযানের মাত্রা আরও বাড়ানো হবে। 

শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ব্রায়ান কিলমিডকে সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, (ইরান যুদ্ধে) মার্কিন বাহিনী যে কী পরিমাণ অগ্রগতি দেখিয়েছে, সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। আমরা ইতোমধ্যে ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলেছি।

তিনি আরও বলেন, শুধু ক্ষেপণাস্ত্র নয়, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদনের কারখানাগুলোও একের পর এক ধ্বংস করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা তাদের এত বেশি আঘাত করেছি, যতটা এখনো পর্যন্ত কেউ করেনি। 

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল আর কতদিন এ যুদ্ধ চলতে পারে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে কাছে সেনা, সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের অভাব নেই।

ফস্ক নিউজকে ট্রাম্প আরও বলেন, আমরা ইরানের ক্ষমতাসীনদের এমনভাবে বিধ্বস্ত করেছি যে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে তাদের বছরের পর বছর লেগে যাবে। এমনও হতে পারে যে তাদের আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, কারণ সমানের দিনগুলোতে অভিযানের তীব্রতা এবং ব্যপ্তি উভয়েই বাড়বে। 


/ইউএমএইচ



  বিষয়:   ইরান  ইসরায়েল  সংঘাত  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: