শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে সুখবর দিলো মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল ফিতরের আগে সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার লাখ শিক্ষক-কর্মচারী। তাদের উৎসবভাতা বা ঈদ বোনাসের প্রস্তাবে চূড়ান্ত

2026-03-14T17:07:08+00:00
2026-03-14T17:07:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে সুখবর দিলো মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:০৭ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল ফিতরের আগে সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার লাখ শিক্ষক-কর্মচারী। তাদের উৎসবভাতা বা ঈদ বোনাসের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৫) থেকেই শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বোনাসের টাকা জমা হতে শুরু করবে।


জানা গেছে, মঙ্গলবার শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসসংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর তা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে অর্থ ছাড়ের জন্য আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

বর্তমানে অর্থ ছাড়ের প্রক্রিয়া রয়েছে বাংলাদেশ ব্যাংকে। সেখান থেকে অর্থ ছাড় হলেই শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ঈদ বোনাস বা উৎসবভাতার টাকা চলে যাবে।


মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবার মোট তিন লাখ ৮৯ হাজার ৭৯৩ জন শিক্ষক-কর্মচারীর জন্য ঈদ বোনাস বাবদ ৪৫৩ কোটি ২২ লাখ ৭ হাজার ৪২৬ টাকা ছাড় করা হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   শিক্ষক  ঈদ  বোনাস  সুখবর  মন্ত্রণালয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: