ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু

খুলনা ব্যুরো

সারাদেশ

ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করেছে খুলনা

2026-03-14T18:08:25+00:00
2026-03-14T18:08:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:০৮ পিএম 
মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু। ছবি : সময়ের আলো
ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। 

শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় নগরীর ২১ নম্বর ওয়ার্ডের এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসির প্রশাসক বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে এ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে খুলনাতেও এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে মহানগরীর প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে। সিটি কর্পোরেশন নর্দমা ও ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করবে। 

নাগরিকদেরও সচেতন হতে হবে উল্লেখ করে তিনি বলেন, কেউ যেন নর্দমা বা জলাশয়ে বর্জ্য না ফেলেন সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং ফুলের টব, ড্রাম, অব্যবহৃত বালতি বা পরিত্যক্ত টায়ারে পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি। 

সকলের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই এই মরণঘাতী রোগের সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব বলেও জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার, স্থানীয় সরকার উপপরিচালক মো. আরিফুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান ও মো. অহিদুজ্জামান খান, বিএনপি নেতা এ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, হাফিজুর রহমান মনি, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, শফিকুল ইসলাম শফি সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ডেঙ্গু  চিকুনগুনিয়া  খুলনা  সিটি  কর্পোরেশন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: