কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। শনিবার (১৪ মার্চ) সকাল থেকেই বিভিন্ন গন্তব্যের ট্রেন ধরতে

2026-03-14T19:48:02+00:00
2026-03-14T20:03:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৭:৪৮ পিএম  আপডেট: ১৪.০৩.২০২৬ ৮:০৩ পিএম
ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়ছে মানুুষ। ছবি : সময়ের আলো
ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। শনিবার (১৪ মার্চ) সকাল থেকেই বিভিন্ন গন্তব্যের ট্রেন ধরতে স্টেশনে মানুষের উপস্থিতি বাড়তে থাকে।

সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের আগেই অনেক যাত্রী প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করছেন। পরিবার-পরিজন ও লাগেজ নিয়ে ট্রেনে উঠতে ব্যস্ত সময় পার করছেন তারা। ঈদ উপলক্ষে বাড়ি ফিরতে অনেকের হাতেই দেখা গেছে লাগেজ ও কেনাকাটার ব্যাগ।

স্টেশনের কর্মকর্তারা জানান, ঈদকে সামনে রেখে অনলাইনে কেনা টিকিটে যাত্রীদের যাত্রা চলছে। ঈদযাত্রার দ্বিতীয় দিন হওয়ায় আজ যাত্রীর চাপ আরও কিছুটা বেড়েছে। আগামী কয়েক দিনে এই চাপ আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।


যাত্রীরা জানান, ভিড় এড়াতে এবং সময়মতো বাড়ি পৌঁছাতে আগেভাগেই যাত্রা শুরু করেছেন তারা। অনলাইনে টিকিট কাটার কারণে স্টেশনে কাউন্টারের ভিড় তুলনামূলক কম থাকলেও প্ল্যাটফর্মে যাত্রীদের উপস্থিতি বেশি।

সময়ের আলো/আআ


  বিষয়:   কমলাপুর  রেলস্টেশন  মানুষ  ভিড় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: