দেশে আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল মধ্যপ্রাচ্যের ৬ দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ছুটিতে এসে যুদ্ধের কারণে বাংলাদেশে আটকা পড়া প্রবাসীদের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান,

2026-03-14T21:39:47+00:00
2026-03-14T21:39:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
দেশে আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল মধ্যপ্রাচ্যের ৬ দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৯:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
ছুটিতে এসে যুদ্ধের কারণে বাংলাদেশে আটকা পড়া প্রবাসীদের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও বাহরাইন।

শনিবার (১৪ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সব প্রবাসী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং যাদের ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে বা হওয়ার পথে, তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। সংশ্লিষ্ট দেশের নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করে ভিসা নবায়ন করা যাবে। অনেক ক্ষেত্রে এই আবেদন অনলাইনে করার সুবিধাও রাখা হয়েছে।


এরই মধ্যে কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরকার মানবিক দিক বিবেচনা করে বড় ঘোষণা দিয়েছে। যে সব কর্মীর এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ পর্যায়ে, তাদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে আরও এক মাস বাড়িয়ে দিয়েছে দেশগুলো।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান আঞ্চলিক অস্থিরতা এবং এর ফলে ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ায় প্রবাসীরা সময়মতো কর্মস্থলে ফিরতে পারছিলেন না। এই সংকট নিরসনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা চালানো হয়। সরকারের এই প্রচেষ্টার ফলেই মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রবাসীদের সহায়তায় এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসীদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে বিলম্ব না করে দ্রুত নিজ নিজ নিয়োগকর্তা বা কফিলের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   দেশ  প্রবাসী  যুদ্ধ  সুখবর  মধ্যপ্রাচ্য 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: