ইরানের নেতৃত্ব দিতে আমি প্রস্তুত : রেজা পাহলভি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে ইসলামী প্রজাতন্ত্র সরকার পতন হলে আমি দেশের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার জন্য প্রস্তুত আছি বলে বলে মন্তব্য করেছেন

2026-03-14T22:06:32+00:00
2026-03-14T22:06:32+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানের নেতৃত্ব দিতে আমি প্রস্তুত : রেজা পাহলভি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:০৬ পিএম   (ভিজিট : ৭৩)
রেজা পাহলভি। ছবি : সংগৃহীত
ইরানে ইসলামী প্রজাতন্ত্র সরকার পতন হলে আমি দেশের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার জন্য প্রস্তুত আছি বলে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির নির্বাসিত পুত্র রেজা পাহলভি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত রেজা পাহলভি এ মন্তব্য করেন।


রেজা পাহলভি বলেন, আমি ইতোমধ্যে ইরানের ভেতরে ও বাইরে থাকা বিভিন্ন ব্যক্তিকে নিয়ে একটি ট্রানজিশনাল সিস্টেম (অন্তর্বর্তী কাঠামো) গঠনের কাজ করছি।’ 

তিনি বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র সরকার পতনের সঙ্গে সঙ্গেই তার নেতৃত্বে এই অন্তর্বর্তী ব্যবস্থা দেশের শাসনভার গ্রহণ করতে প্রস্তুত থাকবে।’


তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রভিত্তিক থিংকট্যাংক গণতন্ত্র রক্ষা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ইরান ও আর্থিক অর্থনীতি বিষয়ক উপদেষ্টা সাঈদ ঘাসেমিনেজাদ এই অন্তর্বর্তী কাঠামোর সদস্য নির্বাচন প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন।’

রেজা পাহলভি বলেন, ‘আমার নেতৃত্বে ট্রানজিশনাল সিস্টেম ইসলামিক রিপাবলিক পতনের সঙ্গে সঙ্গেই দেশের শাসনভার গ্রহণ করতে প্রস্তুত থাকবে এবং খুব অল্প সময়ের মধ্যেই শৃঙ্খলা, নিরাপত্তা, স্বাধীনতা ও সমৃদ্ধির পরিবেশ প্রতিষ্ঠা করবে।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ইরান  নেতৃত্ব  রেজা পাহলভি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: