আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করার আহ্বান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফকার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে।শনিবার (১৪

2026-03-14T22:48:04+00:00
2026-03-14T22:48:04+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করার আহ্বান ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:৪৮ পিএম 
ইরানের খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফকার। ছবি : সংগৃহীত
ইরানের খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফকার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে। 

শনিবার (১৪ মার্চ) দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ইব্রাহিম জুলফকারি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি শহরে অবস্থিত শত্রুর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা করা হচ্ছে। সম্ভাব্য ক্ষতি রোধে সংযুক্ত আরব আমিরাতের মুসলিম জনগোষ্ঠীকে বন্দর, ডক ও আমেরিকান আস্তানাগুলি খালি করার জন্য আবেদন করা হয়েছে।’

তিনি বলেন, ‘এই হামলাগুলোকে ইরান তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং ভূখণ্ড রক্ষা করার বৈধ অধিকার হিসেবে দেখে। যা এরইমাঝে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি শহরের মধ্যে অবস্থিত আমেরিকান স্থাপনায় আঘাত করেছে।’


তিনি আরও বলেন, ‘এই অঞ্চলের মার্কিন ঘাঁটি ধ্বংস হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের বন্দর ও ডকগুলিতে আশ্রয় নিয়ে ইরানের আবু মুসা দ্বীপ এবং খার্ক দ্বীপের কিছু অংশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   আবুধাবি  দুবাই  বন্দর  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: