সংসদকে রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু করতে হবে : ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, মহান জাতীয় সংসদকে যদি সমস্ত রাজনৈতিক দলের চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে

2026-03-15T00:17:00+00:00
2026-03-15T00:59:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সংসদকে রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু করতে হবে : ডেপুটি স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১২:১৭ এএম  আপডেট: ১৫.০৩.২০২৬ ১২:৫৯ এএম
কথা বলছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : সময়ের আলো
জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, মহান জাতীয় সংসদকে যদি সমস্ত রাজনৈতিক দলের চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা যায়, তবেই বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। 

তিনি বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া কোনো দেশের উন্নয়ন কখনোই দীর্ঘস্থায়ী হয় না।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকা’ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বার বার হোঁচট খেয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুস্থানে নতুন করে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যথাযথভাবে কার্যকর করতে পারলে না বাংলাদেশের যে গণতন্ত্র বারবার চলমান থাকছে, ভবিষ্যতে সেই গণতন্ত্র চলমান হওয়ার সম্ভাবনা থাকবে না।

ডেপুটি স্পিকার বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ১৬৮৮ সালে গোল্ডেন রেভোলেশনের মাধ্যমে সর্বপ্রথম ইংল্যান্ডের ওয়স্টে টাইম অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি এস্টাবলিশ করেছিল। তারপর থেকে যে সমস্ত দেশ এই পার্লামেন্টারি ডেমোক্রেসি এক্সারসাইজ করছেন সেই অস্ট্রেলিয়া, কানাডা, ইন্ডিয়া, নিউজিল্যান্ডসহ সারাবিশ্বে পার্লামেন্টারি ডেমোক্রেসি যারা এক্সারসাইজ করে, সেই এক্সারসাইজটা যে দেশে যত স্মুথ হয়েছে, নিয়মতান্ত্রিক হয়েছে, সেই দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী হয়েছে।

কায়সার কামাল বলেন, আমরা বাংলাদেশে বিভিন্ন সময় স্বৈরাচার দেখেছি, ফ্যাসিবাদী দেখেছি। এখন একটা যুগসন্ধিক্ষণে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আমরা বিশ্বাস করি, যদি মহান জাতীয় সংসদে সমস্ত রাজনৈতিক দলের রাজনৈতিক চর্চা কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া কোনো দেশের উন্নয়ন কখনোই হয় না। 


তিনি আরও বলেন, যখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকবে তখন ‘রোল অফ ল’ অর্থাৎ আইনের শাসন কায়েম হবে। যখন আইনের শাসন কায়েম হবে তখন মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে। আইনের শাসন, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, মানবাধিকার এবং সাংবিধানিক বিধি ব্যবস্থা যে সমাজ তথা রাষ্ট্রে কায়েম হয়েছে সেই সমাজ এবং রাষ্ট্রের উন্নতি হয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি রফিক মুহাম্মদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি, সুপ্রিম কোর্টের আইনজীবী মুজিবুর রহমান, আরিফা জেসমিন নাহিন, প্রফেসর নুরুল হক, বিশিষ্ট সমাজসেবক নাজমুল হাসান, জনশক্তি রপ্তানি ব্যুরোর পরিচালক প্রশাসন মাসুদ রানা, বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রাম ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিচালক শামীম আহমদে, বিশিষ্ট ব্যবসায়ী জান্নাতুল বাকের খান নন্দন, সাবেক ছাত্রনেতা আনোয়ারুল হক রয়েল, জহির ফারুক, এজমল হক পাইলট, জাকির হোসেন, এ কে এম সানোয়ার আলমসহ শতাধিক সাংবাদিক এ ইফতার মাহফিলে অংশ নেন।

এফআর


  বিষয়:   ব্যারিস্টার কায়সার কামাল  সংসদ  রাজনৈতিক চর্চা  কেন্দ্রবিন্দু  ডেপুটি স্পিকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: