ব্যাগ না পেয়ে আড়ংয়ে তিক্ত অভিজ্ঞতা রুমিন ফারহানার, ছবি ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর উত্তরায় আড়ংয়ের শোরুমে কেনাকাটা করতে গিয়ে শপিং ব্যাগ না পাওয়া নিয়ে চরম তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ

2026-03-15T00:41:22+00:00
2026-03-15T00:41:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ব্যাগ না পেয়ে আড়ংয়ে তিক্ত অভিজ্ঞতা রুমিন ফারহানার, ছবি ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১২:৪১ এএম 
কাঁখে বেশকিছু কাপড় কিনে বের হচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরায় আড়ংয়ের শোরুমে কেনাকাটা করতে গিয়ে শপিং ব্যাগ না পাওয়া নিয়ে চরম তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শোরুম কর্তৃপক্ষের আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি কেনা কাপড় কাঁখে নিয়েই শোরুম ত্যাগ করেন।

শনিবার (১৪ মার্চ) রাতে উত্তরা জসিম উদ্দিন রোডের আড়ং শোরুমে এই ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ছবিতে দেখা যায়, ব্যারিস্টার রুমিন ফারহানা কাঁখে বেশকিছু কাপড় কিনে বের হচ্ছেন।

বিষয়টি নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা গণমাধ্যমকে জানান, ইফতারের পর তিনি মায়ের জন্য চারটি ম্যাক্সি কিনতে আড়ংয়ের উত্তরা শোরুমে যান। কেনাকাটা শেষে কাউন্টারে সাড়ে চার হাজার টাকা বিল পরিশোধ করার পর তাকে কোনো ব্যাগ ছাড়াই কাপড় বুঝিয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, শপিং ব্যাগের জন্য অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে।

এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, সাড়ে চার হাজার টাকার বিল ধরিয়ে দেওয়ার পর ব্যাগের জন্য আলাদা টাকা চাওয়াটা অদ্ভুত। আমি প্রশ্ন তুলেছি, কেন অতিরিক্ত টাকা দিতে হবে? তারা কোনো সদুত্তর দিতে না পারায় আমি কাপড়গুলো নিয়ে চলে আসি।

সংসদ সদস্য রুমিন ফারহানা আরও বলেন, মায়ের পোশাকের মাপ আড়ংয়ের সাথে মিলে যায় বলেই সেখানে গিয়েছিলাম। না হলে আমি জীবনেও আড়ংয়ে যেতাম না। আমি নিজের জন্য কোনোদিনও আড়ং থেকে কাপড় কিনি না।

এদিকে, এ ঘটনায় রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়। 


স্ট্যাটাসটিতে তিনি লেখেন, আড়ং থেকে কেনাকাটা করতে গিয়ে এর আগে ও বহুবার এমন অভিজ্ঞতা হয়েছিল। কিন্তু আজ এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলাম। একজন সংসদ সদস্যকে এতটুকু সম্মান দেখানো উচিত ছিল তাদের পক্ষ থেকে।

তিনি লেখেন, আমরা গ্রাহকেরা টাকা দিয়ে পণ্য কিনব। কিন্তু সেই পণ্য বহন করার জন্য একটি সাধারণ শপিং ব্যাগও পাব না, এটা কেমন নিয়ম? পরিবেশ রক্ষার কথা বলে যদি শপিং ব্যাগ বন্ধ করা হয়, তাহলে বিকল্প ব্যবস্থাও তো থাকতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে, গ্রাহকের সুবিধার চেয়ে নিয়ম চাপিয়ে দেওয়াটাই যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। একটি ব্র্যান্ড যখন মানুষের ভালোবাসা আর আস্থার উপর দাঁড়িয়ে থাকে, তখন সেই ব্র্যান্ডের দায়িত্বও থাকে গ্রাহকের প্রতি সম্মান দেখানোর। আমি মনে করি, গ্রাহকের ন্যূনতম সম্মান নিশ্চিত করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


এফআর


  বিষয়:   ব্যাগ  আড়ং  তিক্ত অভিজ্ঞতা  রুমিন ফারহানা  ছবি  ভাইরাল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: