ট্রেলারে ‘রাক্ষস’ : নৃশংসতার আড়ালে প্রেম

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার প্রকাশ্যে এলো ঈদের সিনেমা ‘রাক্ষস’-এর ট্রেলার। ২ মিনিট ১৩ সেকেন্ডের এই ট্রেলারটি আক্ষরিক অর্থেই এক

2026-03-15T06:38:04+00:00
2026-03-15T06:38:04+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আনন্দ সময়
ট্রেলারে ‘রাক্ষস’ : নৃশংসতার আড়ালে প্রেম
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৬:৩৮ এএম   (ভিজিট : ৯১)
প্রতীকী ছবি
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার প্রকাশ্যে এলো ঈদের সিনেমা ‘রাক্ষস’-এর ট্রেলার। ২ মিনিট ১৩ সেকেন্ডের এই ট্রেলারটি আক্ষরিক অর্থেই এক অন্ধকার ও নৃশংসতার আড়ালে প্রেমের গল্পের আভাস দিয়েছে। 

পরিচালক মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় ঢালিউডের নায়ক সিয়ামের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি।

ট্রেলারের শুরুতে সিয়ামের কণ্ঠে শোনা যায় এক গম্ভীর দার্শনিক সংলাপ ‘মানুষ বলে নারী কীসে আটকায়? আমি বলি নারী আটকায় লোভে। আর লোভে পাপ...।’ এরপরই পর্দায় ভেসে ওঠে একের পর এক রক্তক্ষয়ী খুনের দৃশ্য।

তবে এই ভয়াবহতার সমান্তরালে দেখা গেছে এক গভীর প্রেমের গল্পও। যেখানে কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির বিপরীতে রোমান্টিক অবতারে ধরা দিয়েছেন সিয়াম। সি-প্লেনে ভ্রমণ আর বিলাসবহুল জীবনের দৃশ্যে ফুটে উঠেছে তাদের রসায়ন।

কিন্তু প্রেমের এই স্নিগ্ধতা মুহূর্তেই মিলিয়ে যায় চরম অ্যাকশন আর উত্তেজনায়। খলনায়কের উদ্দেশে সিয়ামের হুংকার ‘তুই যদি ওদের বাপ হোস, তাইলে আমি তোর বাপেরও বাপ!’ দর্শকদের মনে শিহরণ জাগিয়েছে রক্তে ভেজা শরীরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তার ‘আইতাছি’ সংলাপটি।

পরিচালক মেহেদী হাসানের আগের সিনেমা ‘বরবাদ’-এর জনপ্রিয় চরিত্র ‘জিল্লু’র (শ্যাম ভট্টাচার্য) প্রত্যাবর্তন দেখা গেছে এই ট্রেলারে। ভিডিও কলে সিয়ামের ‘হেয় জিল্লু, খাইয়া দে’ সংলাপটি দর্শকদের মাঝে বাড়তি কৌতূহল তৈরি করেছে। 

এ ছাড়া ট্রেলার শেষে একটি মেডিকেল চেম্বারের দৃশ্যে ডার্ক কমেডির উপস্থিতিও লক্ষ করা গেছে।

পরিচালকের মতে ‘রাক্ষস’-এ আছে ক্রেজি লাভ স্টোরি। এরকম ক্রেজি লাভ স্টোরি গেল কয়েক বছরে ঢালিউড-টলিউডে দেখা যায়নি। প্রচণ্ড পরিমাণ ব্রুটাল সিকোয়েন্স, ভায়োলেন্স আছে। 

গান, অ্যাকশন ডিজাইন, ব্রুটালিটি, রোমান্স, পারিবারিক বন্ধন, গল্প সব মিলিয়ে দর্শক নতুন কিছু পাবেন। 

সিনেমার আইটেম গানে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। সিনেমাটি প্রযোজনা করেছে রিয়েল এনার্জি প্রোডাকশন।

এফআর


  বিষয়:   ট্রেলার  রাক্ষস  নৃশংসতা  আড়াল  প্রেম 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: