রাশমিকার কেন এত রাগ

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে দক্ষিণি সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি পুরোনো কথোপকথনের অডিও। এ নিয়ে তৈরি হওয়া বিতর্কে ক্ষোভ

2026-03-15T06:40:08+00:00
2026-03-15T06:40:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
রাশমিকার কেন এত রাগ
দক্ষিণি সিনেমা, অভিনেত্রী, রাশমিকা মান্দানা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৬:৪০ এএম 
রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে দক্ষিণি সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি পুরোনো কথোপকথনের অডিও। এ নিয়ে তৈরি হওয়া বিতর্কে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

এক্সে দেওয়া এক বিবৃতিতে রাশমিকা জানান, প্রায় আট বছর আগের একটি ব্যক্তিগত কথোপকথনের অডিও অনুমতি ছাড়াই রেকর্ড করে এখন ছড়িয়ে দেওয়া হচ্ছে। 

তার অভিযোগ, ওই কথোপকথনের একটি ছোট অংশ ইচ্ছাকৃতভাবে প্রসঙ্গের বাইরে এনে নতুন করে বিতর্ক তৈরির চেষ্টা করা হচ্ছে যা তার সাম্প্রতিক ব্যক্তিগত জীবনের ঘটনাকে ঘিরেই পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে।

এর আগে কন্নড় অভিনেতা রক্ষিত শেট্টির সঙ্গে বাগদান হয়েছিল রাশমিকারের। তবে ২০১৮ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি তিনি অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ে করেছেন বলে বিভিন্ন মাধ্যমে আলোচনা চলছে।

বিবৃতিতে রাশমিকা বলেন, ‘গত আট বছর ধরে একাংশের মিডিয়া ও অনলাইনে কিছু ব্যক্তির পক্ষ থেকে আমার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো, হয়রানি ও লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে। এতদিন আমি ধৈর্য ধরেছি, নীরব থেকেছি। কিন্তু এক দিনে যা হয়েছে, তা আর উপেক্ষা করার মতো নয়।’

তার অভিযোগ, এই বিতর্কে তার পরিবার এবং যাদের সঙ্গে তার সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে— তাদেরও টেনে আনা হচ্ছে। তিনি একে ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন এবং বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানোর ঘটনা হিসেবে উল্লেখ করেন।

‘এতদিন আক্রমণগুলো শুধু আমার দিকেই ছিল, তাই চুপ ছিলাম। কিন্তু এখন অন্যদেরও এতে জড়িয়ে ফেলা হচ্ছে। তাই আর নীরব থাকা সম্ভব নয়। এবার সীমারেখা টানার সিদ্ধান্ত নিয়েছি,’ বলেন এই অভিনেত্রী।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম, ইনফ্লুয়েন্সার ও সংশ্লিষ্টদের উদ্দেশে রাশমিকার কড়া বার্তা এই অডিও এবং তা ঘিরে ছড়ানো কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তি, ইনফ্লুয়েন্সার, ডিজিটাল প্ল্যাটফর্ম ও গণমাধ্যমের বিরুদ্ধে আইনি নোটিসসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

এফআর


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: