বিরোধীদলীয় নেতার স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ

2026-03-15T09:45:52+00:00
2026-03-15T09:45:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বিরোধীদলীয় নেতার স্বীকৃতি পেলেন শফিকুর রহমান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৪৫ এএম 
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি
ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা গেজেট অনুসারে, বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১ এর বিধি ২(১)(ত) এর অধীনে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

গেজেটে আরও বলা হয়েছে, কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে একই আইনের অধীনে বিরোধী দলের উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী সংসদীয় দল বা জোটের সদস্য সংখ্যা সর্বাধিক হওয়ায় স্পিকার তাদের এ স্বীকৃতি প্রদান করেন।


/ইউএমএইচ



  বিষয়:   বিরোধীদলীয় নেতা  শফিকুর রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: