আলী শামখানিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন ইরানিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অশ্রু ও ভালোবাসার মধ্য দিয়ে প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির রাজনৈতিক উপদেষ্টা ও ঘনিষ্ঠ সহযোগী আলী শামখানিকে বিদায় দিলেন ইরানিরা। রাজধানী

2026-03-15T11:25:44+00:00
2026-03-15T11:52:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আলী শামখানিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন ইরানিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১১:২৫ এএম  আপডেট: ১৫.০৩.২০২৬ ১১:৫২ এএম
সংগৃহীত ছবি
অশ্রু ও ভালোবাসার মধ্য দিয়ে প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির রাজনৈতিক উপদেষ্টা ও ঘনিষ্ঠ সহযোগী আলী শামখানিকে বিদায় দিলেন ইরানিরা। রাজধানী তেহরানে সম্পন্ন হয়েছে তার জানাজা।

শনিবার (১৪ মার্চ) উত্তর তেহরানের ইমামজাদে সালেহ মাজারে অনুষ্ঠিত জানাজায় অংশ নেয় বিপুলসংখ্যক মানুষ। জানাজা শেষে মাজার চত্বরেই সম্পন্ন হয় তার দাফন। 


গত বছর ইরান-ইসরায়েল যুদ্ধের পর ৭০ বছর বয়সী সাবেক এই রেভল্যুশনারি গার্ড কমান্ডারকে প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছিলেন খোদ আয়াতুল্লাহ আলি খামেনি। সে সময় তেহরানে চালানো আরেক প্রাণঘাতী হামলা থেকে অলৌকিকভাবে বেঁচে যান শামখানি। এরপরই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ইসরায়েলকে। 

গত ২৮ ফেব্রুয়ারি, তেহরানে চালানো মার্কিন-ইসরায়েল যৌথ অভিযানে সর্বোচ্চ নেতার পাশাপাশি নিহত হন শামখানি।

সময়ের আলো/আআ


  বিষয়:   আলী  শামখানি  অশ্রুসিক্ত  বিদায়  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: