এবার পারমাণবিক রকেট লঞ্চারের পরীক্ষা উ. কোরিয়ার

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরএবার পারমাণবিক ক্ষমতাসম্পন্ন নতুন রকেট লঞ্চারের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চলমান বসন্তকালীন

2026-03-15T15:11:26+00:00
2026-03-15T15:11:26+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
এবার পারমাণবিক রকেট লঞ্চারের পরীক্ষা উ. কোরিয়ার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৩:১১ পিএম 
ফাইল ছবি
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পর এবার পারমাণবিক ক্ষমতাসম্পন্ন নতুন রকেট লঞ্চারের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চলমান বসন্তকালীন সামরিক মহড়ার মাঝে রোববার এই পরীক্ষা চালানো হয়েছে। একদিন আগে একযোগে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং।  

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নেতা কিম জং উন মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের ওই পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। এ সময় তিনি ১২টি ৬০০ মিলিমিটার ক্যালিবারের অতি-নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের পরীক্ষা পর্যবেক্ষণ করেন।

কিম জং উন বলেছেন, এই পরীক্ষা ৪২০ কিলোমিটার (প্রায় ২৬০ মাইল) দূরত্বের মধ্যে থাকা পিয়ংইয়ংয়ের শত্রুদের মাঝে এক ধরনের ‘‘অস্বস্তি’’ ও ‘‘কৌশলগত পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে গভীর উপলব্ধি’’ তৈরি করেছে।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর ছোড়া সব রকেট পূর্ব সাগরে ৩৬০ কিলোমিটারেরও বেশি দূরের একটি দ্বীপের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এসব রকেট লঞ্চারকে ‘‘অত্যন্ত প্রাণঘাতী অস্ত্র’’ হিসেবে অভিহিত করেছেন কিম জং উন।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বড় বড় যানবাহন থেকে কয়েকটি রকেট আকাশে নিক্ষেপ করা হচ্ছে। অন্য একটি ছবিতে কিম এবং তার মেয়ে জু আয়েকে সামরিক কর্মকর্তাদের সাথে দূর থেকে এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে দেখা যায়।

সম্প্রতি উত্তর কোরিয়ার সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে জু আয়েকে নিয়ে ঘন ঘন হাজির হতে দেখা যাচ্ছে কিম জং উনকে। জু আয়ে উত্তর কোরিয়ার পরবর্তী শাসক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছে, শনিবার উত্তর থেকে পূর্ব সাগরের দিকে একাধিক উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। সিউলের ব্লু হাউস এই উৎক্ষেপণকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘনকারী উসকানি আখ্যা দিয়ে নিন্দা এবং পিয়ংইয়ংকে অবিলম্বে এ ধরনের কাজ বন্ধ করার আহ্বান জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেক কয়েক দিন আগে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন কিমের সঙ্গে তার একটি ‘‘ভালো’’ বৈঠক হবে। ট্রাম্প প্রশাসন গত কয়েক মাস ধরে পিয়ংইয়ংয়ের সাথে উচ্চপর্যায়ের আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা করছে এবং এই বছরের শেষের দিকে ট্রাম্পের বেইজিং সফরের সময় কিমের সঙ্গে শীর্ষ সম্মেলনের সম্ভাবনা দেখছে।

/এমএইচআর 
  বিষয়:   উ. কোরিয়া  পারমাণবিক  রকেট লঞ্চার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: