বইমেলা শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অবশেষে পর্দা নামছে অমর একুশে বইমেলার। চলতি বছরের বইমেলার সমাপনী দিন আজ। রোববার (১৫ মার্চ) শেষ দিনে দুপুর ২টায় মেলা

2026-03-15T15:53:59+00:00
2026-03-15T15:53:59+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
বইমেলা শেষ হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ১৩২)
সংগৃহীত ছবি
অবশেষে পর্দা নামছে অমর একুশে বইমেলার। চলতি বছরের বইমেলার সমাপনী দিন আজ। রোববার (১৫ মার্চ) শেষ দিনে দুপুর ২টায় মেলা শুরু হয়েছে। চলবে রাত ৯টা পর্যন্ত। 

মেলার সমাপনী দিনে প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৬’ এর সদস্যসচিব ড. মো. সেলিম রেজা। 


মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুভেচ্ছা বক্তৃতা করবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। 

প্রতিবারের মতো এবারও অমর একুশে বইমেলায় চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, সরদার জয়েন উদ্দীন স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বইমেলা  শেষ হচ্ছে আজ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: