খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, সাবেক কাউন্সিলর আজাদ রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে শাহবাগ থানার মামলায় ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন ৪০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর

2026-03-15T16:03:46+00:00
2026-03-15T16:58:32+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, সাবেক কাউন্সিলর আজাদ রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৪:০৩ পিএম  আপডেট: ১৫.০৩.২০২৬ ৪:৫৮ পিএম
সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে শাহবাগ থানার মামলায় ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন ৪০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ মিন্টুর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার (১৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. হাসানুজ্জামান তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।


মামলার অভিযোগ থেকে জানা যায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ২০১৫ সালের ২২ এপ্রিল গুলশানের বাসভবন থেকে গাড়ি বহর নিয়ে বের হন। বিকেল সাড়ে ৫টার শাহবাগের বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে গাড়িবহরে হামলা করা হয়। গাড়ি ভাঙচুর এবং কয়েকজনকে পিটিয়ে আহত করে। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

সময়ের আলো/আআ 




  বিষয়:   খালেদা  জিয়া  গাড়িবহর  হামলা  কাউন্সিলর  রিমান্ড 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: