ককটেল-আগ্নেয়াস্ত্রসহ খোবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার দিঘলিয়ায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড কাতুর্জ ও একটি ককটেল উদ্ধার করেছে কোস্ট

2026-03-15T16:59:01+00:00
2026-03-15T17:08:45+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ককটেল-আগ্নেয়াস্ত্রসহ খোবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
খুলনা ব্যুরো
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৪:৫৯ পিএম  আপডেট: ১৫.০৩.২০২৬ ৫:০৮ পিএম
ককটেল-আগ্নেয়াস্ত্রসহ খোবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক। ছবি : সময়ের আলো
খুলনার দিঘলিয়ায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড কাতুর্জ ও একটি ককটেল উদ্ধার করেছে কোস্ট গার্ড। এসময় সন্ত্রাসী খোবির মোল্লা গ্রুপের সাত সদস্যকে আটক করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুরে রূপসা কোস্ট গার্ড স্টেশনে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়। 

আটককৃতরা হলেন, মো. সিরাজ মোল্লা (৫৫), মো. মিজানুর ফকির (৫৫), তুহিন মোল্লা (২৪), ইমরান মোল্লা (২৩), আশিক মোল্লা (২০), নাছিম শেখ (২১) এবং জনি মোল্লা (৩৭)। তারা নড়াইল জেলার কালিয়া থানার বাসিন্দা।

কোস্টগার্ডের বিসিজিএস অপরাজেয় বাংলার নির্বাহী কর্মকর্তা লে. খালিদ সাইফুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫টায় জেলার দিঘলিয়া থানাধীন গাজীরহাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের সাত সদস্যকে আটক করা হয়।


তিনি আরও জানান, এই দলটি দীর্ঘদিন ধরে নড়াইল ও খুলনা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গ্রেফতার হওয়া ব্যক্তিরা এলাকায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনা করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

লে. খালিদ সাইফুল্লাহ জানায়, সময়মতো অভিযান চালিয়ে তাদের আটক করায় সম্ভাব্য বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

এফআর


  বিষয়:   খুলনা  ককটেল  আগ্নেয়াস্ত্র  খোবির মোল্লা গ্রুপ  সদস্য  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: