সেঞ্চুরি করে বিদায় তানজিদের, বড় সংগ্রহের দিকে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

সিরিজ নির্ধারণী ম্যাচে বড় সংগ্রহের দিকে যাচ্ছে বাংলাদেশ। তানজিদ তামিমের দারুণ এক সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে টাইগাররা। সালমান আগাকে

2026-03-15T17:00:39+00:00
2026-03-15T17:02:11+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
সেঞ্চুরি করে বিদায় তানজিদের, বড় সংগ্রহের দিকে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৫:০০ পিএম  আপডেট: ১৫.০৩.২০২৬ ৫:০২ পিএম
সংগৃহীত ছবি
সিরিজ নির্ধারণী ম্যাচে বড় সংগ্রহের দিকে যাচ্ছে বাংলাদেশ। তানজিদ তামিমের দারুণ এক সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে টাইগাররা। সালমান আগাকে ছক্কা মেরে ১০০–তে পৌঁছান তানজিদ হাসান। এটি ওয়ানডেতে তার প্রথম সেঞ্চুরি। ৯৮ বলে ৭ ছক্কা আর ৬ চারে এসেছে সেঞ্চুরিটি।

বাংলাদেশের স্কোর ৩৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান। ১০৭ রান করে আউট হয়েছেন তানজিদ।  


৩৩তম ওভারের শেষ বলটি ডাউন দ্য উইকেটে এসে খেলেছেন তানজিদ, লং অফে ফিল্ডার থাকলেও বল সীমানা পেরিয়েছে নিরাপদ উচ্চতা দিয়ে।

প্রথম ওয়ানডে সেঞ্চুরির আগে তানজিদের সর্বোচ্চ স্কোর ছিল ৮৪ রান, ২০২৪ সালের মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে।


সময়ের আলো/এআর
  বিষয়:   তানজিদ  সেঞ্চুরি  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: