হাতকড়া পরা অবস্থায় ভাইয়ের জানাজায় যুবলীগ নেতা মৃদুল

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরে আওয়ামী লীগ নেতা ও বড় ভাই ইকবাল হোসেনের জানাজায় প্যারোলে মুক্তি পেয়ে অংশগ্রহণ করলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছোট

2026-03-15T17:49:30+00:00
2026-03-15T17:49:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হাতকড়া পরা অবস্থায় ভাইয়ের জানাজায় যুবলীগ নেতা মৃদুল
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৫:৪৯ পিএম 
জানাজায় যুবলীগ নেতা সরফরাজ হোসেন মৃদুল। ছবি : সময়ের আলো
মেহেরপুরে আওয়ামী লীগ নেতা ও বড় ভাই ইকবাল হোসেনের জানাজায় প্যারোলে মুক্তি পেয়ে অংশগ্রহণ করলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল। 

শনিবার (১৪ মার্চ) রাত ১০টায় মেহেরপুর শহরের ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্ক প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় পরিবারের ব্যক্তিবর্গসহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ এবং এলাকার সুশীল সমাজের ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

জানা যায়, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল গত শনিবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি সাবেক এমপি ছহিউদ্দিন বিশ্বাসের মেজো ছেলে এবং সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন দোদুলের মেজো ভাই। 


এদিকে, মরহুমের ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মৃদুল মেহেরপুর জেলা কারাগারে ছিলেন। আবেদনের প্রেক্ষিতে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় হাতকড়া পরা অবস্থায় ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করেন তিনি। 

এ সময় উপস্থিত স্বজন ও স্থানীয় মানুষের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


এফআর


  বিষয়:   মেহেরপুর  হাতকড়া  ভাই  জানাজা  যুবলীগ নেতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: