কৃষক মোবারক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কৃষক মোবারক হোসেন হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ লাখ টাকা

2026-03-15T20:46:32+00:00
2026-03-15T20:46:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কৃষক মোবারক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৮:৪৬ পিএম 
কৃষক মোবারক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন। ছবি : সময়ের আলো
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কৃষক মোবারক হোসেন হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা জজ আদালত ৪ এর বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলো, আরিফা খাতুন, আসাদুল ইসলাম, আব্দুর রশীদ ও জিহাদ আলী।

নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর জানান, বড়াইগ্রাম উপজেলার ইকড়ি গ্রামের মোবারক হোসেন ২০২০ সালের ১৫ জুন বাড়ির পাশের বেড়ি বিলে পটলের জমিতে কাজ করতে যায়। বিকেল শেষে সন্ধ্যা হতে চললেও মোবারক বাড়িতে ফিরে না আসলে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন বিলে খোঁজাখুঁজি শুরু করেন। 

খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যার পর বিলের মধ্যে থেকে মোবারক হোসেনের হাত-পা পাট দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায় তারা। পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করে। 

এ ঘটনায় নিহত মোবারক হোসেনের স্ত্রী মোছা. রানী বেগম বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা করে। মামলার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতিবেশী আরিফা খাতুনকে আটক করে। 


জিজ্ঞাসাবাদে আরিফা খাতুনের স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে জড়িত আসাদুল ইসলাম, আব্দুর রশীদ ও জিহাদ আলীর নাম প্রকাশ করে। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ও এবং তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। 

দীর্ঘ প্রায় ৬ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক অভিযুক্তদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। 

রুহুল আমিন তালুকদার টগর আরও জানান, রায় ঘোষণায় বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন।

এফআর



  বিষয়:   নাটোর  কৃষক  হত্যা মামলা  যাবজ্জীবন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: