মাদকবিরোধী অভিযানে গিয়ে পিটুনির শিকার ২ পুলিশ সদস্য

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গিয়ে উত্তেজিত জনতার পিটুনির শিকার হয়েছেন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ও এক কনস্টেবল।রোববার (১৫ মার্চ) বিকেলে

2026-03-15T22:23:12+00:00
2026-03-15T22:23:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মাদকবিরোধী অভিযানে গিয়ে পিটুনির শিকার ২ পুলিশ সদস্য
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১০:২৩ পিএম 
মাদকবিরোধী অভিযানে গিয়ে পিটুনির শিকার ২ পুলিশ সদস্য। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গিয়ে উত্তেজিত জনতার পিটুনির শিকার হয়েছেন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ও এক কনস্টেবল। 

রোববার (১৫ মার্চ) বিকেলে শহরের গলাচিপা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা ওই পুলিশ সদস্যদের ‘ভুয়া পুলিশ’ সন্দেহে মারধর করে বলে জানা গেছে।

আহতরা হলেন— নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফ।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে হাফিজ ও রমজান নামে দুই হোসিয়ারী শ্রমিককে সিএনজিতে করে নিয়ে যাচ্ছিলেন এস আই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফ। শহরের গলাচিপা রেললাইন এলাকা দিয়ে যাওয়ার সময় সিএনজিতে থাকা হাফিজ ও রমজান হঠাৎ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও চিৎকার শুরু করে। বিষয়টি দেখে স্থানীয় লোকজন এগিয়ে গেলে তারা নিজেদের নিরপরাধ দাবি করে এলাকাবাসীর কাছে সাহায্য চায়।

পরে স্থানীয়রা ওই দুইজনকে সিএনজি থেকে নামিয়ে রেল লাইনের পাশে থান কাপড়ের একটি ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যান। সেখানে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। 

এক পর্যায়ে দুই পুলিশকে অবরুদ্ধ করে রাখা হয়। পুলিশ সেখান থেকে বেরিয়ে যাবার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা ‘ভুয়া পুলিশ’ বলে তাদের মারধর শুরু করে। 

এতে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান ও তার সঙ্গে থাকা কনস্টেবল আরিফ গুরুতর আহন হন। পরে দৌড়ে সেখান থেকে পালিয়ে আসেন তারা।


ঘটনার শিকার হাফিজুর রহমান ও রমজানের অভিযোগ, পুলিশ বিনা কারণে তাদের হাতে হাতকড়া পরিয়ে আটক করে সিএনজিতে তোলে। এসময় তাদের সঙ্গে থাকা কিছু নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের সিএনজি থেকে নামিয়ে আনে এবং পুলিশদের মারধর করে।

তবে অভিযোগ মিথ্যা দাবি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, মাদকের অভিযানে গিয়ে রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ এস আই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফ দুই মাদক বিক্রেতাকে আটক করেন। পরে সহযোগীরা তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। এতে রেলওয়ে পুলিশের ওই দুইজন গুরুতর আহত হন। 

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এফআর


  বিষয়:   নারায়ণগঞ্জ  মাদকবিরোধী অভিযান  গণপিটুনি  শিকার  পুলিশ সদস্য 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: