বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্বের ১২২টি দেশের মধ্যে বায়ুদূষণের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার ইনচিওন।সোমবার (১৬ মার্চ ) সকাল ৯টা

2026-03-16T10:18:44+00:00
2026-03-16T10:19:27+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:১৮ এএম  আপডেট: ১৬.০৩.২০২৬ ১০:১৯ এএম
প্রতীকী ছবি
বিশ্বের ১২২টি দেশের মধ্যে বায়ুদূষণের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার ইনচিওন। 

সোমবার (১৬ মার্চ ) সকাল ৯টা ৪৮ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচকে এ তথ্য উঠে এসেছে। 

সূচকের শীর্ষে থাকা ইনচিওনের বায়ুর মান ১৫৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে। 

এ ছাড়া ১৫৭ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার সিউল।

তালিকায় ১৪৮ স্কোরে ঢাকার অবস্থান তৃতীয়। সেই হিসেবে আজ ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।


এদিকে, ১৪৭ স্কোরে নেপালের কাঠমাণ্ডু চতুর্থ ও ১৪৩ স্কোরে কিরগিস্তানের বিশকেক শহর। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এফআর


  বিষয়:   বিশ্ব  দূষিত  শহর  তালিকা  ঢাকা  অবস্থান  তৃতীয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: