অস্কারের মঞ্চে গাজা ও ইরানে যুদ্ধ বন্ধের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের অস্কার অ্যাওয়ার্ডসের মঞ্চে গাজায় গণহত্যা এবং ইরান-ইসরায়েল যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিশ্বসেরা চলচ্চিত্র নির্মাতা ও

2026-03-16T11:35:24+00:00
2026-03-16T11:35:24+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
অস্কারের মঞ্চে গাজা ও ইরানে যুদ্ধ বন্ধের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১১:৩৫ এএম 
অস্কার পুরস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। ছবি : সংগৃহীত
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের অস্কার অ্যাওয়ার্ডসের মঞ্চে গাজায় গণহত্যা এবং ইরান-ইসরায়েল যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিশ্বসেরা চলচ্চিত্র নির্মাতা ও অভিনয়শিল্পীরা। 

রেড কার্পেট থেকে শুরু করে মূল অনুষ্ঠানের মঞ্চ পর্যন্ত—সবখানেই যুদ্ধের মানবিক বিপর্যয়ের কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন তারা। 

এবারের অস্কার পুরস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম সবার দৃষ্টি কাড়েন তার পোশাকে লাগানো পিন দিয়ে। তার একটি পিনে লেখা ছিল ‘নো এ লা গুইরা’, যার অর্থ হলো ‘যুদ্ধকে না বলুন’ এবং অন্যটিতে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’। 

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার প্রদানকালে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে অভিনেতা হাভিয়ের বারদেম বলেন, যুদ্ধ বন্ধ করুন এবং ফিলিস্তিনকে মুক্ত করুন। 

তার এই আহ্বানে উপস্থিত দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে অস্কারের হলরুম। 

গাজা ও ইরানে চলমান সংঘাতের বিরুদ্ধে এমন বলিষ্ঠ অবস্থান, হলিউডের তারকাদের মানবিক সংহতির এক অনন্য নজির সৃষ্টি করেছে। (সূত্র : আলজাজিরা)

এফআর
  বিষয়:   অস্কার  মঞ্চ  গাজা  ইরান  যুদ্ধ  বন্ধ  আহ্বান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: