ইরান-ইসরায়েল যুদ্ধের ১৭তম দিনে সোমবার ভোরে ইরানের রাজধানী তেহরানে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
হামলায় তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ব্যবহৃত একটি বিশেষ বিমান ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইসরায়েলের দাবি অনুযায়ী, ‘সুনির্দিষ্ট’ এই হামলার মাধ্যমে খামেনেয়ির ব্যক্তিগত ব্যবহারের ওই বিমানটি পুরোপুরি অকেজো করে দেওয়া হয়েছে।
আইডিএফ-এর মতে, এই বিমানটি খামেনেয়ি এবং ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা বিভিন্ন সময় আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয় এবং আন্তর্জাতিক সফরের কাজে ব্যবহার করতেন। এই হামলাকে ইরান সরকারের নেতৃত্ব এবং সমন্বয় ক্ষমতার ওপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। (সূত্র : আল–জাজিরা)
এফআর