ডিউটিরত অবস্থায় ট্রাফিক পুলিশের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জে কর্তব্যরত অবস্থায় মোশাররফ হোসেন দুলাল (৫৯) নামে এক ট্রাফিক পুলিশের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে

2026-03-16T15:27:52+00:00
2026-03-16T15:27:52+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
ডিউটিরত অবস্থায় ট্রাফিক পুলিশের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৩:২৭ পিএম 
ডিউটিরত অবস্থায় ট্রাফিক পুলিশের মৃত্যু। ছবি : সময়ের আলো
হবিগঞ্জে কর্তব্যরত অবস্থায় মোশাররফ হোসেন দুলাল (৫৯) নামে এক ট্রাফিক পুলিশের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। 

মোশাররফ হোসেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (প্রশাসন) মো. আব্দুন নুর।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে মোশাররফ হোসেন দুলাল শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগরে কর্মরত ছিলেন। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


মোশাররফ হোসেন দুলাল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভাঙ্গুরা বড় বাড়ির বাসিন্দা। তার ১ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। আর ৬ মাস পরেই অবসরে যাওয়ার কথা ছিল তার। এর আগে দীর্ঘদিন হবিগঞ্জ কোর্টে কর্মরত ছিলেন তিনি।

জেলা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (প্রশাসন) মো. আব্দুন নুর বলেন, বিকাল আড়াইটায় হবিগঞ্জ পুলিশ লাইন্সে জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/জোই/এফআর

  বিষয়:   হবিগঞ্জ  ডিউটিরত  ট্রাফিক পুলিশ  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: