‘ভোটের কালির দাগ মোছার আগেই ইশতেহার বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী’

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ভোটের কালির দাগ মোছার আগেই নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছেন

2026-03-16T16:36:45+00:00
2026-03-16T16:36:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘ভোটের কালির দাগ মোছার আগেই ইশতেহার বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী’
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:৩৬ পিএম 
উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। ছবি : সময়ের আলো
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ভোটের কালির দাগ মোছার আগেই নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
তিনি বলেন, আমরা নিজেরাও বুঝতে পারিনি, আমাদের নেতা এত দ্রুত সময়ের মধ্যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করবেন। তিনি সত্যিই এক অসাধারণ কাজ করছেন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নোয়াখালীর সদর উপজেলার পেটকাটা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, বড়-বড় কথা বলার রাজনীতি থেকে বের হয়ে এসে তারেক রহমান দেখিয়েছেন যে, বিএনপি শুধু পরিকল্পনা দেয় না, সেই পরিকল্পনা বাস্তবায়নও করে। জনগণের কল্যাণে নিবেদিত এই ইশতেহারই দেশের মানুষকে বিএনপিকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে অনুপ্রাণিত করেছে।

তিনি দাবি করেন, বিএনপির নির্বাচনি ইশতেহার এখন শুধু দলের ইশতেহার নয়, এটি বাংলাদেশের একটি রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। তারেক রহমান এখন শুধু বিএনপির নেতা নন, তিনি সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন।

নোয়াখালীর জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুব আলমগীর আলো, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ প্রমুখ।

এফআর


  বিষয়:   নোয়াখালী  জনপ্রশাসন মন্ত্রণালয়  উপদেষ্টা  ইসমাইল জবিউল্লাহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: