স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে : নৌপরিবহনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সদরঘাট থেকে নদীপথে ঘরমুখো মানুষের স্বস্তির যাত্রা নিশ্চিত করতে সব ধরনের

2026-03-16T18:59:44+00:00
2026-03-16T19:00:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে : নৌপরিবহনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৬:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সদরঘাট থেকে নদীপথে ঘরমুখো মানুষের স্বস্তির যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।  

সোমবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এদিন বিকেল ৩ টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে পরিদর্শনে আসেন তিনি। এ সময় লঞ্চ টার্মিনালে যাত্রীদের উন্নত সেবা দেওয়ার জন্য ট্রলি ও হুইলচেয়ার সার্ভিস উদ্বোধন করেন মন্ত্রী।


এরপর তিনি ঘাট শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, শ্রমিকদের কারণেই আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আপনারা ঈদযাত্রায় ঘাট ব্যবহার করা যাত্রীদের সহযোগিতা করবেন। মানবিক ও দায়িত্বশীল আচরণ করলে যাত্রীরাও আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। কোনো যাত্রী যেন হয়রানির শিকার না হন।

এরপর তিনি টার্মিনালের বিভিন্ন গেট, আস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম, যাত্রীসেবা কেন্দ্র ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং ঈদে বাড়ি ফেরা যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ঈদযাত্রা যাতে নিরাপদ, স্বস্তির ও আরামদায়ক হয় সেজন্য আমরা গত ১৫ দিন থেকে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি। সেইগুলো ঠিকভাবে ফাংশন করছে কিনা, তা দেখতেই এখানে আসা। আমরা চাই যাত্রীরা যেন নির্বিঘ্নে ও স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন। একইসঙ্গে ঢাকায় ফেরার পথেও যেন কোন ভোগান্তির শিকার না হন সে লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
 
সময়ের আলো/এআর


  বিষয়:   স্বস্তি  ঈদযাত্রা  নৌপরিবহনমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: