অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে স্বপ্ন

সময়ের আলো ডেস্ক

বিবিধ

এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন) বাংলাদেশের অন্যতম বৃহৎ সেবামূলক রিটেইল চেইন স্বপ্ন সবসময়ই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কর্পোরেট সুশাসনের নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ।প্রতিষ্ঠানটির মিডিয়া

2026-03-16T19:10:49+00:00
2026-03-16T19:55:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে স্বপ্ন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:১০ পিএম  আপডেট: ১৬.০৩.২০২৬ ৭:৫৫ পিএম
সংগৃহীত ছবি
এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন) বাংলাদেশের অন্যতম বৃহৎ সেবামূলক রিটেইল চেইন স্বপ্ন সবসময়ই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কর্পোরেট সুশাসনের নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিষ্ঠানটির মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান মিলু গত ৮ মার্চ ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট মানবসম্পদ বিভাগকে অবহিত করে পদত্যাগপত্র প্রদান করেন এবং পরবর্তীতে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না করেই নিরুদ্দেশ হয়ে যান।

পরবর্তীতে তার দায়িত্বকালীন সময়ে সংঘটিত সম্ভাব্য কিছু আর্থিক অসংগতির অভিযোগ ও প্রাথমিক তথ্য প্রাপ্ত হওয়ায় এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন) বিষয়টি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত চলমান থাকা অবস্থায় জনাব মোহাম্মদ কামরুজ্জামান মিলুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

উল্লেখ্য, ২০২৪ সালের রমজান মাসে স্বপ্ন-এর তেজগাঁও কার্যালয়ে গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে স্বপ্ন-এর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় স্বপ্ন-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের জানান, স্বপ্ন-এর বিজ্ঞাপন ও জনসংযোগ সংক্রান্ত বিষয়ে মো. আতিকুর রহমান, লিড – মার্কেটিং বাজেট অ্যান্ড কমিউনিকেশন অপারেশন্স অথবা জনাব মো. মাহাদী ফয়সাল, ডেপুটি ডিরেক্টর, ক্যাটাগরি গ্রোথ অ্যান্ড ইএসজি-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।

এ প্রেক্ষিতে স্বপ্ন সংক্রান্ত বিজ্ঞাপন, জনসংযোগ বা এ ধরনের যে কোনো বিষয়ে তথ্য বা প্রয়োজনীয় যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ করা হচ্ছে যে, তারা মোহাম্মদ কামরুজ্জামান মিলুর সঙ্গে যোগাযোগ না করে ‘মো. আতিকুর রহমান, লিড– মার্কেটিং বাজেট অ্যান্ড কমিউনিকেশন অপারেশন্স প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবেন। (প্রেস বিজ্ঞপ্তি)

/এমএইচআর  


  বিষয়:   এ. সি. আই. লজিস্টিকস লিমিটেড  স্বপ্ন 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: